ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অক্সফোর্ডের টিকা ব্যবহার স্থগিত করল নেদারল্যান্ডস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। টিকার পার্শপ্রতিক্রিয়া নিয়ে শঙ্কা দেখা দেয়ায়, এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ২৯ মার্চ পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার করবে না দেশটি।

অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ২০ লাখ ডোজ টিকার অর্ডার দিয়েছিল নেদারল্যান্ডস। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন তিন লাখ টিকার চালানও হাতে পাওয়ার কথা রয়েছে দেশটির। গতকাল রোববারের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে করোনার টিকাদান কার্যক্রম ব্যাহত হবে।

সম্প্রতি নরওয়েতে এই টিকা নেওয়ার পর বয়স্কদের রক্ত জমাট বাঁধার রিপোর্ট দেখে ব্যবহার স্থগিত করে আয়ারল্যান্ড। কিন্তু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, রক্ত জমাট বাঁধার ঘটনা বাড়ার সঙ্গে করোনার টিকার কোনো সম্পর্ক নেই।

এদিকে করোনার তৃতীয় ঢেউয়ের হুমকিতে রয়েছে ইউরোপ। কোথাও কোথাও সংক্রমণ আর প্রাণহানি নিয়ন্ত্রণে না থাকায়, নতুন করে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে বেশ কয়েকটি দেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102