ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে গাছকাটা নিয়ে বিরোধের জের ধরে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম নরসিংহপুর গ্রামের তবারক আলী চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আহছান উল্যাহ আনিস (৪২) পশ্চিম নরসিংহপুর গ্রামের তবারক আলী চৌকিদার বাড়ির মৃত আবদুল হালিমের ছেলে।
খবর পেয়ে এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একই পরিবারের ৪ জনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- তবারক আলী চৌকিদার বাড়ির দেলোয়ার হোসেন (৬৫), নাসিমা আক্তার (২৪), শারমিন আক্তার (২৫) ও রনি আক্তার (২২)।

চাপারশিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেন।

ইউপি সদস্য আবুল কাশেম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত আনিস সকাল ১০টার দিকে বাড়ির ভেতরের পুকুর পাড়ের পাশে নিজের জায়গার একটি গাছ কাটতে যান। ওই সময় একই বাড়ির তার চাচাত ভাই, ভাতিজা ও ভাতিজিরা গাছ কাটতে বাধা দেন। এক পর্যায়ে গাছ কাটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ সময় একই বাড়ির রুবেল, তার বাবা দেলোয়ার হোসেন, রুবেলের স্ত্রী ও বোন আনিসকে গাছ থেকে টেনে-হেঁচড়ে নামিয়ে পুকুর পাড়ে বেধড়ক পিটিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতর পরিবার তাকে উদ্ধার কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। রুবেল নামে অভিযুক্ত এক যুবক হাসপাতাল থেকে পালিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102