ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

পারিবারিক কলহ ও যৌতুকের জন্য আদুরী বেগম নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের শীধল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আদুরী বেগম (২১) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শহীদুল ইসলামের মেয়ে। অভিযুক্ত আতিয়ার রহমান ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামের শাহাদুল ইসলামের ছেলে।

জানা যায়, চার বছর আগে আতিয়ার রহমানের (২৪) সঙ্গে বিয়ে হয় আদুরী বেগমের। বিয়ের কিছু দিন পরেই যৌতুকসহ নানা কারণে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের মুখে পড়েন আদুরী। তবে সংসার টিকিয়ে রাখতে সয়ে গেছেন সব নির্যাতন।

রোববার গভীর রাতে স্বামী-স্ত্রীর মারামারি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদুরীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর স্বামী আতিয়ার রহমানকে আটক করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102