ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

জামালপুরে সাত বছরের শিশু ধর্ষণ মামলায় এক মক্তব শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ সোমবার (১৫ই মার্চ) দুপুরে বিচারক এম আলী আহমেদ এই রায় দেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম হোসেন জানান, গত ২০১৮ সালের ১৮ই নভেম্বর সকালে ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাহার আলীর ছেলে স্থানীয় মক্তব শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম তারই মক্তবে পড়া সাত বছরের এক কন্যা শিশুকে ঘর পরিষ্কার করার কথা বলে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ওই শিশুর বাবা ফরিদুল ইসলাম বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম আলী আহমেদ মামলায় ধর্ষণের অপরাধে হাফেজ সাইফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আকরাম হোসেন এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আবদুল্লাহ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102