ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুঞ্জনের মধ্যে ভোট প্রচারে নামলেন দেব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন সাংসদ ও অভিনেতা দেব। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল গোটা পশ্চিমবঙ্গে। নিজ দলের প্রার্থী হয়ে প্রচারে না নামায় তাকে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের হয়েই ভোট প্রচারে নেমেছেন দেব।

গত রোববার (১৪ মার্চ) মেদনীপুরের উত্তর কাঁথিতে ভোট প্রচার করেছেন দেব। বিভিন্ন এলাকায় রোড শো করেছেন ঘাটালের এ সাংসদ। উত্তর কাঁথি কেন্দ্রের তৃণমূল প্রার্থী তরুণ জানার পক্ষে ভোট চেয়েছেন তিনি।

এ সময় সাংসদ ও অভিনেতা দেব বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছরে যা করেছেন, এমনটা অন্য কোনো রাজ্যে হয়নি। কোনোদিন সম্ভবও নয়। ইতোমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলা তৈরি করেছেন।’

ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে যোগ দেওয়া প্রসঙ্গে দেব বলেন, ‘আমার কানেও খবরটা এসেছে। আসলে এটা ইচ্ছা করে রটানো হচ্ছে। আমার তেমন কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমার জন্য করেছেন, আমায় যে সম্মান দিয়েছেন, তাতেই আমি খুশি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102