ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪১তম বিসিএস পেছানোর দাবিতে শাহবাগে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

করোনা সংক্রমণ বাড়ার পরিস্থিতিতে ৪১তম বিসিএস পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা৷ তাদের দাবি, ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলা ও করোনার টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পুনঃ নির্ধারণ করতে হবে৷

মানববন্ধন সোমবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে চলে দেড়টা পর্যন্ত। এ অংশ নিয়েছেন ৪১তম বিসিএসের পরীক্ষার্থীরো। তাদের দাবি, অনেক পরীক্ষার্থী তাদের দাবির সঙ্গে একমত।

মানববন্ধনে ‘করোনাকালীন সব পরীক্ষা পেছালেও বিসিএস কেন নয় ‘ ,‘জীবনের জন্য বিসিএস, বিবিএসের জন্য জীবন নয়’, ‘বিসিএস পেছাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই’-লেখা ফেস্টুন শোভা পায়।
এ সময় পরীক্ষার্থীরা বলেন, ৪১ তম বিসিএসের নির্ধারিত তারিখ ১৯ মার্চ৷ দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কম থাকায় পিএসসি এই তারিখ দিয়েছিল৷ তাই আমরা তারিখটিকে স্বাগত জানিয়েছিলাম৷ এখন যেহেতু করোনা সংক্রমণের হার আবার বেড়েছে, হল বন্ধ, সবাই বাড়িতে অবস্থান করছেন, তাই তারিখ পেছানো দরকার৷

পরীক্ষার্থীরা আরও বলেন, করোনা মহামারির কারণে এখন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলও বন্ধ৷ এর উদ্দেশ্য, করোনা যাতে না ছড়ায়৷ তাহলে আমরা যাঁরা চাকরির পরীক্ষার্থী, তাদের কি জীবনের কোনো নিরাপত্তা নেই?

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102