আগামী ১০ দিন প্রয়োজন ছাড়া নগরবাসীকে চলাচল সীমিত রাখার আহ্বান জানিয়েছেন পুলিশ প্রধান।
মুজিববর্ষের ১০ দিনব্যাপী অনুষ্ঠানের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। এই সময়ে প্রয়োজন ছাড়া নগরবাসীকে চলাচল সীমিত রাখার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি।
অনুষ্ঠানে পিএসসি, জেএসসি, ও-লেভেলসহ ৬ ক্যাটাগরিতে একশ’ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়। এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতি সভা-সমাবেশ না করার অনুরোধ জানান তিনি।
জঙ্গিবাদ থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘জঙ্গিবাদ হচ্ছে ইসলামের শত্রু।’ তাই সচেতনতার সাথে ধর্মীয় মূল্যবোধের চর্চা করার কথা বলেন তিনি।