সাড়ে তিন বছর পর পাবনার গ্রামের বাড়িতে ফিরলো রাবেয়া-রোকেয়া। এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন প্রতিবেশী ও স্বজনরা। এসময় রাবেয়া-রোকেয়াকে বেশ উৎফুল্ল দেখা যায়।
দীর্ঘদিন পর তাদেরকে আলাদাভাবে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজনরা। রাবেয়া-রোকেয়ার সুস্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চিকিৎসকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তারা।
মাথা জোড়া লাগানো দুই বোনকে নিয়ে ২০১৭ সালের পয়লা জুলাই প্রতিবেদন করে চ্যানেল টোয়েন্টিফোর। এরপর তাদের চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন হয়। ৪৮টি অস্ত্রোপচারের পর তাদের মাথা আলাদা করার সফলতা পান একশো চিকিৎসক।