ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্ধুদের নিয়ে খাওয়ার পর জানলেন মাছটির দাম ২২ কোটি টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

একজন জেলে একটি মাছ ধরার পর তা বন্ধুদের নিয়ে খেয়েছিলেন। কিন্তু তিনি ওই মাছের দাম জানতেন না। পরে যখন তিনি এই মাছের দাম জানতেন পারেন তখন তার রীতিমতো ভিড়মি খাবার জোগাড়। নাইজেরিয়ার ওই জেলের এমন কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কেননা ওই মাছটির দাম ২৬ লাখ ডলার বা প্রায় ২২ কোটি আড়াই লাখ টাকা।

বিজনেস ইনসাইডার আফ্রিকা জানিয়েছে, ওই জেলের বাড়ি রিভার্স স্টেটের আন্দোনি এলাকায়। তিনি একটি ব্লু মার্লিন ধরেন। পরে নিজের বন্ধুদের সঙ্গে সেই মাছটি ভাগ করে খান তিনি। ওই জেলে সোশ্যাল মিডিয়ায় মাছটির ছবি দেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মাছটিকে চিনতে পারে এবং জানায়, এই মাছের প্রতি পাউন্ডের দাম ৩১ হাজার ৩২৫ ডলার বা প্রায় ২৬ লাখ ২৬ হাজার টাকা।

এই প্রজাতির পুরুষ মাছের চেয়ে নারী মাছ অনেকটাই বড় হয়। এটা ১৪ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আর প্রায় ২ হাজার পাউন্ড পর্যন্ত ওজন হতে পারে মাছটির। তবে মাছটির গড়পড়তা আকার ১১ ফুট হয়। আর এটির ওজন হয় ২০০ থেকে ৪০০ পাউন্ড। যদিও এই মাছ সাধারণত খাওয়া হয় না। কারণ এটাতে প্রচুর পরিমাণ পারদ এবং অন্যান্য দূষিত পদার্থ থাকে। তবে জাপানে এই মাছের বেশ চাহিদা রয়েছে। সেখানে এই মাছের মাংস ‘সাশিমি’ হিসেবে কাঁচা খেতে দেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102