ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে একজন মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে উপজেলার সদরের উত্তর রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম আনিসুর রহমান (৫০)। তিনি উত্তর রসুলপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলা সদরের বানিজ্য বাজার থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে আনিসুর রহমান বাইসাইকেলেযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসতেই কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেছে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা জানতে কাজ করছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102