করোনার টিকা নিয়ে আতঙ্কিত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত না করতে দেশগুলোকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
মানচিত্র
সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান জানিয়েছেন, রক্ত জমাট বাধাঁর সঙ্গে ভ্যাকসিনটির সম্পর্কের কোন প্রমাণ পাওয়া যায় নি।
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে আজ আবারো আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটির পরামর্শক কমিটি। সোমবার সংস্থাটির অবসরে যাওয়া প্রধান একজন বিজ্ঞানী জানিয়েছেন, শুধুমাত্র করোনার ভ্যাকসিনের কারণে এখন পর্যন্ত কারো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে, বিভিন্ন দেশের অভিযোগ ও ভ্যাকসিনটির ঝুঁকি বিবেচনা করতে বৃহস্পতিবার আলোচনায় বসবে ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।পর্তুগাল, স্পেন, জার্মানি, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ নতুন করে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিতের ঘোষণা দিয়েছে।
তবে নিজেদের দেশে ভ্যাকসিনটির প্রয়োগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না বলে জানিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।