লা লিগায় মেসির রেকর্ডের রাতে গোল উৎসব করেছে বার্সেলোনা। মেসির জোড়া গোলে ন্যু ক্যাম্পে হুয়েস্কাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। এদিন বার্সাতে জাভি হার্নান্দেজের সমান ৭৬৭ ম্যাচ খেলার রেকর্ড বইয়ে ভাগ বসালেন আর্জেন্টাইন জাদুকর। লা লিগায় এই মৌসুমে এটি ছিল মেসির ২০তম গোল।
মেসিকে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই রেকর্ড নামক শব্দটাই যেন প্রতিশব্দ আর্জেন্টাইন সুপারস্টারের। এবার, বার্সেলোনার জার্সিতে জাভি হার্নান্দেজের সমান সর্বোচ্চ ৭৬৭ ম্যাচ খেলার রেকর্ড বইয়ে ভাগ বসালেন লিও।
ক্লাবের প্রতি সে ভালোবাসা ভাসে মুক্ত ভেলায়, পালতোলা নাওয়ে উজান বেলায়। ম্যাচের তখন সূচনা লগ্ন বটে বার্সেলোনা এগিয়ে গেল মেসির নৈপুণ্যে।