ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ১৩৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪৭ বার পঠিত

মিয়ানমারে ঘোষিত সামরিক আইনের পরিসর বাড়িয়েছে জান্তা সরকার। গতকাল সোমবার (১৫ মার্চ) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যেই দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর দমন-পীড়নে নিহতের সংখ্যা বেড়ে ১৩৮ জনে দাঁড়িয়েছে। এদিকে উদ্ভুত পরিস্থিতিতে মিয়ানমারে থাকা নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে নেইপিদোর প্রতি আহ্বান জানিয়েছে চীন।

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। তাদের আত্মার শান্তির জন্য প্রার্থণা করেন সাধারণ মানুষ। এছাড়াও সোমবার রাতে প্রদীপ জ্বালিয়ে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

একই সঙ্গে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে মিয়ানমারের সাধারণ মানুষ। অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে দিতে তারা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।

এমন অবস্থার মধ্যেই সোমবার মার্শাল ল’ জারি করার পর জরুরি বৈঠক করেন মিয়ানমার সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এতে সামরিক আইনের পরিসর বাড়ানোর বিষয়ে একমত হন তারা। তবে বৈঠকের বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে চলমান আন্দোলনে নাগরিকদের নিরাপত্তা দিতে মিয়ানমারে প্রতি আহ্বান জানিয়েছে চীন। তবে নেইপিদোর বল প্রয়োগের বিষয়ে কোন মন্তব্য করেনি বেইজিং ।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, নিরাপত্তা ব্যবস্থা নিতে মিয়ানমার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবুও আমাদের নাগরিকরা যাতে সহিংসতার শিকার না হন তা নিশ্চিত করতে দেশটির প্রতি আহ্বান জানাচ্ছি।

মিয়ানমারে পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিক্ষোভে আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন বহু আন্দোলনকারী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102