ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিয়ালে ফিরতে পারেন রোনালদো: জিদান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে টানা তিনটিসহ চারটি চ্যাম্পিয়নস লিগ জেতান ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দেয়ার আগে রিয়ালের ইতিহাসে শীর্ষ গোলদাতা হওয়ার পথে দু’টি লা লিগাও জিতেছেন এই পর্তুগিজ উইঙ্গার। মাদ্রিদ ক্লাবে তার ফেরা নিয়ে গুঞ্জন ওঠার পর প্রথমবার নিশ্চুপ থাকলেও কোচ জিনেদিন জিদান এবার বললেন, তা সত্যি হতেও পারে।

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে পোর্তোর কাছে শেষ ষোলো থেকে জুভেন্টাস বিদায় নেওয়ার পর গুঞ্জন ওঠে, এই মৌসুম শেষে রোনালদো ছাড়ছেন তুরিন ক্লাব। ওই ম্যাচের পর পর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর মাদ্রিদে ফেরার প্রশ্নে জিদান বলেছিলেন, ‘সে এখনও জুভেন্টাসের খেলোয়াড়। ওখানে সে খুব ভালো করছে। তার ফেরার গুঞ্জনে আমি কিছু বলতে পারছি না।’

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার শেষ ষোলোর ফিরতি লেগে আতালান্তার মুখোমুখি হচ্ছে রিয়াল। এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জিদান তার সাবেক ফরোয়ার্ডকে নিয়ে কথা বললেন, ‘গুঞ্জনগুলো সত্যি? হ্যাঁ, হতেও পারে। আমরা ক্রিস্টিয়ানোকে জানি, আমরা জানি রিয়াল মাদ্রিদের জন্য সে কী করেছে। কিন্তু সে এখন জুভেন্টাসের খেলোয়াড়। আরেক দলের সঙ্গে খেলছে সে। তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় আমরা দেখবো।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102