ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় হাতের কব্জি কাটা মামলার গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

ভোলার লালমোহনের চরভূতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিনের হাতের কব্জি কাটার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মিজানুর রহমান হাওলাদার (৪৫) ও কালাম সরকারকে (৫০)। সোমবার গভীর রাতে তাদেরকে উপজেলার হরিচাঁদ বাজার এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।

মিজানুর রহমান হাওলাদার লালমোহন পৌর ৪নং ওয়ার্ড নয়ানী গ্রামের মৃত হানিফ হাওলাদারের ছেলে এবং কালাম সরকার উপজেলার চরভূতা ইউনিয়নের মৃত মনু মিয়ার ছেলে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, জসিম উদ্দিনের হাতের কব্জি কাটার ঘটনায় তার ছেলে নয়ন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ও ৬ জনকে অজ্ঞাত আসামি করে সোমবার একটি মামলা দায়ের করেন।

ওই মামলার সূত্র ধরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৬ ও ৭ নম্বর আসামি মিজানুর রহমান ও কালাম সরকারকে গ্রেপ্তার করে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের কক্সবাজার মোড় এলাকায় ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনের উপর অতর্কিত হামলা চালিয়ে তার ডান হাতের কব্জি কেটে ফেলে এক দল দুর্বৃত্ত। এ ঘটনায় জসিম উদ্দিনের ছেলে বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১০।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102