ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রাজকাহন
মঙ্গলবার (১৬ মার্চ) সকালে, ধামরাইয়ের ফরিঙ্গা এলাকা থেকে ওই গৃহবধূ কামরুন্নাহার লক্ষীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী মিজান মোল্লা পলাতক রয়েছে। তবে, এ ঘটনায় পুলিশ নিহতের শ্বাশুড়ি রিজিয়া বেগমকে আটক করেছে।
পুলিশ জানায়, নিহত গৃহবধূর স্বজনদের খবরের ভিত্তিতে ওই গৃহবধুর শ্বশুড়বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ পারিবারিক কলহের জেরে তাকে পিটিয়ে হত্যা করেছে স্বামী মিজান মোল্লা। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।