ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জরুরি ব্যবহারে নতুন টিকার অনুমোদন দিল চীন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত

জরুরি ব্যবহারের জন্য চীন আরো একটি নতুন করোনা টিকার অনুমোদন দিয়েছে। দেশটির প্রধান রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এ টিকা তৈরি করেছে। গতকাল সোমবার চীনের অ্যাকাডেমি অব সায়েন্সেস মাইক্রোবায়োলজি ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, চীনের সিডিসির প্রধান গাও ফু এ টিকা তৈরির নেতৃত্ব দিয়েছেন, যা জরুরি ব্যবহারের জন্য গত সপ্তাহে অনুমোদন পায়। এটি জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া এ জাতীয় চতুর্থ টিকা। চীন সাধারণ ব্যবহারের জন্য তিনটি চীনা কোম্পানির তৈরি করা চারটি টিকার অনুমোদন দিয়েছে।

আনহুই ঝিফেই লংকম বায়োফার্মাসটিক্যাল কোং লিমিটেড এবং চীনা বিজ্ঞান অ্যাকাডেমি যৌথভাবে এই টিকাটি তৈরি করেছে। দলটি গত বছরের অক্টোবরে প্রথম ধাপ এবং দ্বিতীয় পর্যায়ে ক্লিনিকাল ট্রায়াল শেষ করেছে এবং বর্তমানে উজবেকিস্তান, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ায় শেষ পর্বের ট্রায়াল পরিচালনা করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। গত ১ মার্চ উজবেকিস্তান টিকাটি ব্যবহারের জন্য অনুমোদন দেয়।

কভিড-১৯ মহামারির থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১২ কোটি ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে মৃতের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৬ লাখ ৬০ হাজার ৭৬ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি এক লাখ ৯১ হাজার ৪১৭ জনে।

সূত্র: সিনহুয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102