ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়ায় নির্মাণাধীন বাগে জান্নাত জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, পৌর এলাকার মুকুন্দগাঁতী মধ্যপাড়া মহল্লার হরিজন সম্প্রদায়ের মৃত মনু বাঁশপের ছেলে হৃদয় (৩৫) ও তার ছেলে বিশাল কম্প (১৭)।

স্থানীয়রা জানায়, মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য মঙ্গলবার সকাল থেকে পিতা হৃদয়ের সঙ্গে ছেলে বিশাল কাজ করছিল। বিকেলে বিশাল সেপটিক ট্যাংকের নিচে তার কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে ছেলেকে উদ্ধারের জন্য নিজে নিচে নেমে পড়েন। এতে তারও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে।

বেলকুচি থানার ওসি (তদন্ত) নূরে আলম বলেন, ‘সেপটিক ট্যাংকের ভেতর বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102