ads
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাসিরের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার সেই ক্রিকেটারের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৫২ বার পঠিত

সম্প্রতি ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে অনুষ্ঠান থেকে রাতে বন্ধুর বাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনার শিকার অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলের ক্রিকেটার শাহরিয়ার কবির শুভ মারা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভর বাবা ও রংপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রশীদ বাবু।

তিনি জানান, ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বসুন্ধরা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন শুভ। মোটরসাইকেলে থাকা অপর আরোহী সোহানও আহত হন। প্রথমে শাহরিয়ারকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

মঙ্গলবার বাদ আসর রংপুরে জুম্মাপাড়া করিমীয়া নুরুল উলুম মাদরাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজার পর স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় বিয়ের আয়োজন সম্পন্ন করেন ক্রিকেটার নাসির হোসেন। ওই অনুষ্ঠানে পরিবারের লোকজন এবং আত্মীয়-স্বজনরা ছাড়াও রংপুরের উদীয়মান কয়েকজন খেলোয়াড় উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102