ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্রেডিট কার্ড কোকেনের মতোই ভয়ঙ্কর!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

ক্যাশলেস থাকতে কার্ডের ব্যবহার এখন বহুল প্রচলিত। ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড কোনটা পছন্দ আপনার? যদি ডেবিট কার্ড পছন্দ করেন তো আপনাকে নিয়ে এই লেখা নয়। তবে আপনার পছন্দ যদি ক্রেডিট কার্ড হয় তবে মন দিয়ে পড়ুন লেখাটি।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের টেকনোলজি বিভাগ এক সমীক্ষায় জানিয়েছে, কোকেনের মতো ড্রাগ নিলে মস্তিষ্কে যে সুখের অনুভূতি হয়, ক্রেডিট কার্ড দিয়ে কিছু কেনাকাটা করলেও হুবহু একই অনুভূতি হয়।

সম্প্রতি এই সমীক্ষাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের অধ্যাপক ড্রেজেন প্রেলেক এবং তার দল। নগদ টাকায় কেনাকাটা করেন এবং ক্রেডিট ব্যবহার করে কেনাকাটা করেন, এমন একদল মানুষের মধ্যে এই সমীক্ষাটি পরিচালনা করা হয়। সায়েন্টিফিক জার্নালে এর ফলাফল প্রকাশিত হয়েছে।

অধ্যাপক প্রেলেক জানান, কোকেন এবং এই জাতীয় ড্রাগের নেশায় মস্তিষ্কে যে রাসায়নিক প্রতিক্রিয়া হয়, ক্রেডিট কার্ডে কেনাকাটা করলেও ঠিক সেই প্রতিক্রিয়া হয়ে থাকে। তবে এক্ষেত্রে কিছু প্রভেদ আছে। এই রাসায়নিক প্রতিক্রিয়া এবং সুখানুভূতি দেখা দেয় একমাত্র বিলাসবহুল কোনো জিনিসের পিছনে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করার সময়েই।

গবেষকরা পরীক্ষা করে দেখেছেন যে কোনো ব্যক্তি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে গাড়ির জন্য জ্বালানি তেল কেনেন, তাহলে তার মস্তিষ্কে ড্রাগ নেওয়ার মতো কোনো রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি হয় না। কিন্তু কেউ যদি ক্রেডিট কার্ড দিয়ে গাড়ি কেনেন তবে তার মস্তিষ্কে ড্রাগ নেওয়ার মতো অনুভূতি হয়।

কিংবা ওই ব্যক্তি যদি কোনও রেস্তোরাঁয় যান এবং ঠিক করে থাকেন যে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন, তাহলেও ড্রাগ নেওয়ার মতো অনুভূতি হয় মস্তিষ্কে।

শুধু তাই নয়, এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির প্রয়োজন না থাকলেও নানা রকম খাবার কিনে খরচের মাত্রা বাড়িয়ে তোলার প্রবণতা দেখা গিয়েছে বলে দাবি করছেন গবেষকরা।

সঙ্গত কারণেই বিষয়টি নিয়ে আপাতত উদ্বেগ দেখা দিয়েছে বিশেষজ্ঞ মহলে। কেন না, করোনাকালে যাতে কাগজের নোট থেকে সংক্রমিত হতে না হয়, সেই ভয়ে ক্যাশলেস ট্রানজাকশনের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। ফলে ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102