ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরব দেশগুলোর অপচয় করা খাবার দিয়ে ১০০ কোটি মানুষকে খাওয়ানো সম্ভব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

প্রতি বছর বিশ্বে প্রচুর পরিমাণ খাবার নষ্ট হয়। এসব খাবার নষ্টের তালিকায় শীর্ষে রয়েছে আরব বিশ্বের দেশগুলো। ২০১৯ সালে বিশ্বে ৯৩১ মিলিয়ন টন খাবার অপচয় হয়েছিল। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) চলতি মাসের শুরুতে জানায়, কেবল আরব বিশ্বের দেশগুলোতেই ওই বছর ৪০ মিলিয়ন টন খাবার নষ্ট হয়েছে, যা দিয়ে ১০০ কোটি মানুষকে খাওয়ানো সম্ভব।

আন্তর্জাতিক এই সংস্থাটি জানিয়েছে, ২০১৯ সালে সবচেয়ে বেশি খাবার অপচয় করেছে মিশর। দেশটি ওই বছর ৯ মিলিয়ন টন খাবার নষ্ট করেছে। এই তালিকায় এরপর রয়েছে- ইরাক (৪.৭৩ মিলিয়ন টন), সুদান (৪.১৬ মিলিয়ন টন), আলজেরিয়া (৩.৯১ মিলিয়ন টন), সৌদি আরব (৩.৫৯ মিলিয়ন টন), মরক্কো (৩.৩১ মিলিয়ন টন)।

এছাড়া ইয়েমেন (৩.০২ মিলিয়ন টন), সিরিয়া (১.৭৭ মিলিয়ন টন), তিউনিসিয়া (১.০৬ মিলিয়ন টন)। এই তালিকায় এরপর যথাক্রমে রয়েছে- জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, ওমান, মৌরতানিয়া, কুয়েত, কাতার এবং বাহরাইন। প্রতিবেদনে বলা হয়েছে যে, কেবল মাত্র ঘরেই খাবার নষ্ট বিষয়টা এমন নয়, বরং অনেক সময় ক্রেতা কাছে পৌঁছানোর সময় এটা হয়।

ইউএনইপি জানিয়েছে, ঘর, রিটেইল শপ এবং ফুড সার্ভিস ইন্ডাস্ট্রিতে প্রতি বছর ৯৩১ মিলিয়ন টন খাদ্য অপচয় হয়। তবে শুধু ঘরেই প্রায় ৫৭০ মিলিয়ন টন খাদ্য অপচয় হয়। ২০৩০ সাল নাগাদ খাদ্যের অপচয় অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে ইউএনইপি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102