ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

আফ্রিকান দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মার্চ) দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি বাজার ও গ্রামে বন্দুকধারীরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

মালি সীমান্তঘেঁষা নাইজারের বানিবানগৌ এলাকার গবাদিপশুর বাজার থেকে ফেরার পথে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হন।

স্থানীয় প্রশাসন মঙ্গলবার (১৬ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চারটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা।

জানা যায়, ওই চারটি গাড়িতে করে লোকজন বানিবানগৌ বাজার থেকে বাড়ি ফিরছিল। সেই সময় মোটরসাইকেলে করে কয়েকজন বন্দুকধারী এসে এলোপাতাড়ি গুলি করা শুরু করে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। নাইজারে দুটি গোষ্ঠী বেশ সক্রিয়। ধারণা করা হচ্ছে এদের মধ্যে কোনো একটি গোষ্ঠীই ওই হামলা চালিয়েছে।

নাইজার সরকারের পক্ষ থেকে টেলিভিশনে এক বিবৃতিতে জানানো হয়েছে, সশস্ত্র ওই বন্দুকধারীদের পরিচয় এখনো জানা যায়নি। বর্বর এই হামলায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। দুটি গাড়িতে আগুন ধরে গেছে এবং অন্য দুটি গাড়ি জব্দ করেছে বন্দুকধারীরা। বুধবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে সরকার।

গত কয়েক মাস থেকেই মালি সীমান্তবর্তী অঞ্চলটিতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটছে। সবশেষ গত জানুয়ারিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102