ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমে ব্যর্থ হয়ে তরুণীকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

সিলেটের বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে নাজমিন আক্তার নামের এক তরুণীকে কুপিয়ে হত্যা করে পলাতক ঘাতক নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আঙ্গারজুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, প্রেমে ব্যর্থ হয়ে বিয়ানীবাজারে এক স্কুলছাত্রীকে তারই পার্শ্ববর্তী বাড়ির এক বখাটে নৃশংসভাবে খুন করেছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে টানা ৯ ঘণ্টার অভিযানে ঘাতককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি ওই তরুণীর বিয়ের কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে ছিল। ঘাতক নাজিম উদ্দিন (২৩) অন্য এলাকার বাসিন্দা হলেও সে নিহত তরুণীর পাশের বাড়িতে বসবাস করত। তার বাড়ি বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর এলাকায়।

এলাকাবাসী জানান, ঘটনার সময় ঘাতক নাজিম উদ্দিন ওই তরুণীর বাড়িতে দিনমজুরের কাজ করতে যায়। এ সময় ঘরের ভেতরে টেলিভিশন দেখতে থাকা নাজমিন আক্তারকে (১৮) পেছন থেকে জাপটে ধরে বঁটি দা দিয়ে গলায় কোপ দেয় নাজিম। এতে ঘটনাস্থলেই তরুণীর মৃত্যু হয়। ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক নাজিম।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম খান শেখ জানান, তরুণীকে শিশুকালে এনে লালন-পালন করেন সামসুল হক চৌধুরী। ঘাতক ছেলের পক্ষ থেকে হয়তো একতরফা ওই মেয়েকে প্রেম নিবেদন করা হতে পারে। তা প্রত্যাখ্যান হওয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটিয়েছে নাজিম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102