ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রের ম্যাসাজ পার্লারে গুলিতে ছয় নারীসহ নিহত ৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের আটলান্টায় তিনটি ম্যাসাজ পার্লারে এক বন্দুকধারীর গুলিতে এশিয়ান ছয় নারীসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

আটলান্টার চেরোকি পল্লীতে স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চারজন, হাসপাতালে নেওয়ার পথে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। খবর বিবিসি, সিবিএস ও নিউইয়র্ক টাইমসের।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় ২১ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবকই তিনটি পার্লারে বন্দুক হামলা চালিয়েছে।

গুলিবর্ষণের কয়েক ঘণ্টার মাথায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। তবে ঠিক কারণে এ বন্দুক হামলা চালানো হয়েছে, সেটি এখনও পরিষ্কার নয়।

এদিন প্রথম হামলাটি ঘটে আটলান্টা শহর থেকে প্রায় ৪০ মাইল উত্তরে চেরোকি কাউন্টিতে। কাউন্টির শেরিফ বিভাগের ক্যাপ্টেন জে বেকার জানান, ইয়ংস এশিয়ান ম্যাসাজ পার্লারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, সেখানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তিনজনই নারী। তাদের মধ্যে দুজন এশীয় বংশোদ্ভূত এবং অন্যজন শ্বেতাঙ্গ। নিহত আরেক ব্যক্তি শ্বেতাঙ্গ পুরুষ বলে জানা গেছে।

স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ওই হামলা চালানো হয় বলে জানান জে বেকার। পরে আরও দুটি ম্যাসাজ পার্লার বা স্পাতে বন্দুক হামলার ঘটনা ঘটে। এ সময় আরও চারজন নিহত হন।

শহরের পুলিশপ্রধান রডনি ব্রায়ান্ট জানান, প্রথম ঘটনার ৪৫ মিনিটের মাথায় ডাকাতির খবর পেয়ে গোল্ড ম্যাসাজ স্পা নামের আরেকটি স্পাতে ছুটে যান পুলিশ সদস্যরা। সেখানে গিয়ে তারা গুলিবিদ্ধ তিন নারীর মরদেহ দেখতে পান। এর মধ্যেই একই সড়কের অ্যারোমা থেরাপি স্পা নামের আরেকটি স্পা থেকে ফোন আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখানেও গুলিবিদ্ধ আরেক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ।

একপর্যায়ে সন্দেহভাজন হামলাকারী রবার্ট অ্যারন লংকে (২১) গ্রেফতার করে পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে ক্রিস্প কাউন্টিতে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে সে। এ ঘটনায় স্পা ও ম্যাসাজ পার্লার এলাকাগুলোতে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102