ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একরাম চৌধুরীর গুলিতে ২৬ মায়ের বুক খালি হয়েছে : কাদের মির্জা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অস্ত্রের গুলিতে ২৬ জন মায়ের বুক খালি হয়েছে।’

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় বসুরহাট জিরোপয়েন্টে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের আগে তিনি এসব কথা বলেন।

আবদুল কাদের মির্জা বলেন, ‘মওদুদ সাহেব হলেন জাতীয় নেতা। যার পরিচয়ে আমরা পরিচিত হতাম। এমন জাতীয় নেতা আমরা আর কখনো পাব না। অন্যরা হলো টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনি। নিজাম হাজারী মানুষ খুন করেছেন। একরামের (একরামুল করিম চৌধুরী) অস্ত্রের গুলিতে নোয়াখালীতে ২৬ জন মায়ের বুক খালি হয়।’

তিনি আরও বলেন, ‘আমার নেত্রী আমাকে বলেছেন, “তুমি শান্ত থাক।” আমি শান্ত আছি, আমি কারও কাছে বলব না। আমি আল্লাহর কাছে বিচার দেব। সমস্ত কাগজপত্র প্রস্তুত করে রেখেছি, সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেব।’

বসুরহাট পৌরসভার মেয়র বলেন, ‘আমি কোনো বাটপার নেতার পেছনে রাজনীতি করি না। আমার ওপর মানুষের দরদ আছে। যত ঘটনা ঘটেছে, সব ঘটনার বিভাগীয় তদন্ত করতে হবে। পিবিআইকে মামলা দিয়েছে। পিবিআই আগে কী বলেছে, এখন কী বলে; বুঝি না। এসপি সাহেব পিবিআইকে প্রভাবিত করে মামলা ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র করছেন।’

কাদের মির্জা আরও বলেন, ‘নোয়াখালীর ডিসি, এসপি, ডিবির ওসি, কোম্পানীগঞ্জের ইউএনও, এসি ল্যান্ড, ওসি ও ওসিকে (তদন্ত) প্রত্যাহার না করলে যতই চেষ্টা করুক কোম্পানীগঞ্জে শান্তি আসবে না। এটা স্পষ্ট।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102