চট্টগ্রামের আগ্রাবাদে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে তিনজন। এ ঘটনায় ২৪ জনকে আটক করেছে পুলিশ।
সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর সড়ক ও জনপথ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সওজ ভবনের সামনে রাস্তায় আগ্রাবাদ রঙ্গী পাড়ার একদল যুবক সাউন্ড সিস্টেম বাজিয়ে মোটরসাইকেল ও বাই সাইকেলের স্ট্যান্ড শো করছিল। এসময় মোটর সাইকেল ও রিকশা আরোহী তিনজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে একজন নিহত হন। আহত হয় কয়েক জন। এ ঘটনায় উভয় পক্ষের ২৪ জনকে আটক করা হয়েছে।