ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুকুর খননে বেরিয়ে এল ৬০ কেজি ওজনের একটি মূর্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

রাজশাহীর বাগমারা উপজেলার বজরুককোলা গ্রামে পুকুর খননের সময় তিন ফুট লম্বা ৬০ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তির সন্ধান মিলেছে।

মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৮টায় উপজেলার গনিপুর ইউনিয়নের বুজরুককোলা গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডি) একটি পুকুর পুনঃখনন প্রকল্পের আওতায় ভেকু মেশিন দিয়ে মাটি সরিয়ে নেয়ার সময় ওই বিষ্ণুমূর্তিটি বেরিয়ে আসে।

স্থানীয় সূত্র জানায়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে উপজেলায় পতিত হয়ে পড়া বিভিন্ন সরকারি পুকুরের খনন কাজ চলছে। এই ধারাবাহিকতায় ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার নয়ন নামের এক ঠিকাদার বজরুককোলা গ্রামে পুকুর খনন সংস্কারের দায়িত্ব নেন। প্রায় এক সপ্তাহ ধরে ভেকু মেশিন দিয়ে ওই পুকুরের খনন কাজ চলছিল।

মঙ্গলবার দিনভর ভেকু মেশিন দিয়ে পুকুরের মাটি কাটার শেষ সময়ে রাত ৮টার দিকে মাটির বদলে উঠে আসে বিশাল আকৃতির কোনো কিছু। জিনিসটি চিনতে না পেরে চালক অন্যদের ডাকাডাকি শুরু করেন। এতে পুকুরের ধারে থাকা স্থানীয় কয়েকজন লোক এসে মূর্তিটি দেখতে পান। এটিকে তারা বিষ্ণুমূর্তি হিসেবে শনাক্ত করেন। এনিয়ে ওই এলাকায় হইচই পড়ে যায়। এলাকার সবাই মূর্তিটি দেখার জন্য ভিড় জমান। পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ রাত ১০টার দিকে গিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এটি তিন ফুট লম্বা ও এর ওজন ৬০ কেজি। এটি ইউএনওর মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102