ads
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭ই মার্চের ভাষণের ভিয়েতনামি ভাষায় অনুবাদ সম্বলিত পুস্তিকার মোড়ক উন্মোচন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। জাতীয় সংগীত সহকারে এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত। এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভিয়েতনামের সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য লি থু হা উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত গণমান্য অতিথিদের মধ্যে ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়েরর উচ্চ পদস্থ কর্মকর্তা, ভারতের রাষ্ট্রদূত, শ্রীলংকার রাষ্ট্রদূত, ডিপ্লোমেটিক কোরের সদস্যবৃন্দ, ভিয়েতনাম টিভি চ্যানেলের প্রতিনিধি ও অন্যান্য মিডিয়া, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী তাদের পরিবারবর্গসহ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি লি থু হা এবং রাষ্ট্রদূত সামিনা নাজ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ভিয়েতনামি ভাষায় অনুবাদ সম্বলিত একটি পুস্তিকার মোড়ক উন্মোচন করেন।
আলোচনাপর্বে রাষ্ট্রদূত সামিনা নাজ আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করে । বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিশেষ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102