ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন স্বামী। গত মঙ্গলবার রাত ১১টার দিকে একটি ভবনের ৫ম তলায় এ ঘটনা ঘটে। আত্মহত্যা করা ওই ব্যক্তির নাম প্রদীপ ঘোষ (৫২)। তিনি কাপাসগোলা এলাকার মৃত সাধন চন্দ্র ঘোষের ছেলে।

প্রদীপ ঘোষের ছোট ভাই শৈবাল ঘোষ বলেন, স্ত্রী অভিমান করে বোনের বাসায় চলে যায় একদিন আগে। বড় ভাই বাসায় অনেক সময় দরজা বন্ধ করে ঘুমের ওষুধ খাওয়ার পর টানা ৬-৭ ঘণ্টা ঘুমান। ওইদিনও ঘুমাচ্ছেন মনে করে কেউ ডাকেননি। পরে রাতে বাসায় আসার পর দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‌‘স্ত্রীর সঙ্গে অভিমান করে ফ্যানে ঝুলে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার রাত ১টার দিকে ওই ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102