ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা স্থগিত করায় জার্মানি, ইতালিতে বিশৃংখল অবস্থা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

আকস্মিকভাবে অক্সফোর্ড/এস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা স্থগিত করেছে জার্মানি ও ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশ। এর ফলে সেখানে টিকাদান কেন্দ্রগুলোর দরজা বন্ধ হয়ে গেছে। টিকা নেয়ার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। এমন সিদ্ধান্তের কারণে দেশ দুটিতে বিশৃংখল এবং দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে।

এস্ট্রাজেনেকা টিকার ব্যবহার স্থগিত করা ইউরোপিয়ান দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। তবে তার মধ্যে এই দুটি দেশ সবচেয়ে বড়। এ খবর দিয়ে লন্ডনের অনলাইন গার্ডিয়ান বলছে, জার্মানিতে এই টিকা নিয়েছেন এমন রোগীর দেহে রক্ত জমাট বাঁধাসহ আরো কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। ৭ জন ব্যক্তির ক্ষেত্রে এমনটা হয়েছে।

এর মধ্যে তিনজন মারা গেছেন। ইতালিতে আটজন মারা গেছেন। ইতালিয়ান মেডিসিন বিষয়ক এজেন্সি আইফা’র প্রধান নিকোলা মাগ্রিনি’র মতে, আরও চারজন মানুষ মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন। ফলে এস্ট্রাজেনেকার টিকা ব্যবহার স্থগিত করেছে লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, ডেনমার্ক, রোমানিয়া, বুলগেরিয়া, নরওয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স এবং সুইডেন। কিন্তু জার্মান সরকারের এমন সিদ্ধান্তের বিষয়ে সমালোচনা করেছেন সমালোচকরা। তারা বলেছেন, টিকাদান স্থগিত করার ফলে এ কর্মসূচিতে দীর্ঘস্থায়ী এক ক্ষতিকর প্রভাব পড়বে। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাহন ঘোষণা দেয়ার পরই টিকাদান কেন্দ্রগুলো বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে। এর আগে মেডিকেল নিয়ন্ত্রক পরিষদ পল এরলিচ ইনস্টিটিউট (পিইআই) টিকাদান কর্মসূচি স্থগিত রাখার পরামর্শ দেয়।

এর ফলে অনেক মানুষ, যারা টিকা নেয়ার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, তারা জটিল এক অবস্থায় পড়েছেন। আবার যারা টিকা নিয়েছেন তাদের অনেকে আতঙ্কের মধ্যে আছেন। এ নিয়ে অক্সফোর্ড/এস্ট্রাজেনেকার টিকার নিরাপত্তা নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। কয়েক সপ্তাহ আগে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে, এই টিকা ৬৫ বছরে ওপরে এমন বয়সীদের দেয়া যাবে না। তবে পরে সেই সিদ্ধান্ত পাল্টানো হয়। এরই মধ্যে কমপক্ষে ১৬ লাখ জার্মানকে এস্ট্রাজেনেকার টিকা দেয়া হয়েছে। দেশটি যে পরিমাণ টিকা পেয়েছে তার মধ্যে মাত্র শতকরা ১৭ ভাগ এর মধ্যে প্রয়োগ করা হয়েছে।

অন্যদিকে জার্মানিতে এই ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বৃটিশ বা কেন্টে পরিচিত বি১১৭ নামের রূপান্তরিত করোনা ভাইরাস দ্রুত গতিতে বিস্তার লাভ করছে। বর্তমানে যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে শতকরা ৬০ ভাগই এই ভাইরাসে আক্রান্ত। এমন অবস্থায় সেখানে টিকাদান কর্মসূচির গতি বাড়ানোর চাপ আছে। জার্মানিতে এখন পর্যন্ত টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়েছেন শতকরা মাত্র ৩.৫ ভাগ মানুষ।

রাজধানী বার্লিনে তেগেল এবং তেমপেলহোফ নামের সাবেক বিমানবন্দরে টিকাদান কেন্দ্রগুলোর দরজা বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার বিকেলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকদের জানিয়ে দেয়া হয়েছে অবিলম্বে টিকা দেয়া বন্ধ করতে হবে। ফলে সেন্টারের বাইরে লম্বা লাইনে মানুষ দাঁড়ানো থাকা অবস্থায় বন্ধ করে দেয়া হয় কার্যক্রম। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া এবং হামবার্গ রাজ্যে যারা টিকা নেয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। যারা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার জন্য অপেক্ষায় আছেন, তাদেরকে আরো অপেক্ষা করতে পরামর্শ দেয়া হয়েছে। যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাদেরকে মাথাব্যথা বা ত্বকে রক্তক্ষরণ হলে সঙ্গে সঙ্গে মেডিকেল হেল্প নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আনজা কারলিচজেক বলেছেন, আকস্মিক টিকা দেয়া স্থগিত করার ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের যারা দেখাশোনা করেন, তাদের টিকা দেয়ার পরিকল্পনায় এক বিশৃংখল অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে কিন্ডারগার্টেন এবং স্কুলগুলো সোমবার থেকে খুলে দেয়া হয়েছে। সরকার বলেছে, টিকা বিষয়ে একটি সম্মেলন বসবে আজ বুধবার। ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। তার আগেই জার্মানিতে ওই সম্মেলন ডাকা হয়েছে। এ অবস্থায় জার্মানিতে টিকার সঙ্কট সৃষ্টি হয়েছে। ফলে রাশিয়ায় তৈরি স্পুটনিক-৫ টিকা ইতালি, জার্মানি, ফ্রান্স এবং স্পেনে উৎপাদনের জন্য চুক্তি করেছে রাশিয়া। আগের পরিকল্পনার চেয়ে এটা তাদের বড় রকম নীতির পরিবর্তন। তবে এখনও এই টিকার অনুমোদন দেয়নি ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি।

ওদিকে পিইআই’য়ের প্রধান ক্লাউস চিচুতেক তার প্রতিষ্ঠানের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। বলেছেন, আমি বিশ্বাস করি দেশের মানুষ এই নিশ্চয়তা চায় যে, তারা যে টিকা নিচ্ছেন তা নিরাপদ ও কার্যকর। তবে টিকাদান প্রক্রিয়া স্থগিত করাতে একটি বড় ভুল বলে আখ্যায়িত করেছেন একজন চিকিৎসক ও সোশ্যাল ডেমোক্রেটদের মুখপাত্র ড. কার্ল লুটারব্যাচ। তিনি বলেছেন, টিকা দিলে যে পরিমাণ মানুষ মারা যেতে পারেন, তার চেয়ে অনেক বেশি মানুষ মারা যেতে পারেন টিকা স্থগিত করার কারণে। আমরা জানি এই বিষয়টি অত্যন্ত মারাত্মক ব্যাপার। কিছু ডাক্তার বলেছেন, যেসব মানুষের মধ্যে রক্ত জমাট বাঁধা বা একই রকম সমস্যা দেখা দিয়েছে বা দিচ্ছে, তাদের মধ্যে এ সমস্যা আগে থেকেই বিদ্যমান ছিল।

একই রকম ক্ষোভ এবং দ্বিধা সৃষ্টি হয়েছে ইতালিতে। সেখানেও টিকাদান কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়েছে। তবে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। ইতালির মেডিসিন বিষয়ক এজেন্সি আইফা সোমবার থেকে টিকা বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি সিদ্ধান্ত দেবে। তার ওপর ভিত্তি করে ইতালিতে টিকাদান কর্মসূচির গতিপ্রকৃতি পাল্টাতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102