ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণের অভিযোগে ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

শরীয়তপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আবুল হোসেন ভূঁইয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার কুন্দরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল হোসেন ভূঁইয়া শরীয়তপুর সদর উপজেলার আব্দুর জব্বার ভূঁইয়ার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের পরিবেশ সম্পাদক ছিলেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, অসচ্ছল পরিবারের ওই ছাত্রীকে অস্টম শ্রেণিতে ভর্তি করেন আবুল হোসেন ভূঁইয়া। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় পড়াশোনার খবর বাবদ ১০ থেকে ১২ হাজার টাকাও দেন তিনি। পরে ১৪ মার্চ ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আবুল হোসেন। এর আগেও একাধিকবার ধর্ষণের ফলে ওই ছাত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, ওষুধ দিয়ে বাচ্চা নষ্ট করেন আবুল হোসেন।

বিষয়টি স্বজনদের জানালে মঙ্গলবার ওই স্কুলছাত্রীর বাবা মামলা করেন। ওই ছাত্রীর বাবা বলেন, আমি ঢাকাতে জুতার কারখানায় কাজ করি। সেই সুবাদে আমি ঢাকায় থাকি। আমরা গরিব মানুষ।

আবুল আমার স্ত্রীকে রাতে ঘুমের ওষুধ খাইয়ে, মেয়েকে বিভিন্ন জায়গায় নিয়ে খারাপ কাজ করেছে। আমি ওকে ছেলের মতো জানতাম। এমন করবে ভাবতে পারিনি। আমি আবুলের বিচার চাই।
শরীয়তপুর সদরের পালং থানার ওসি (তদন্ত) ফকরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102