ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বুলগেরিয়ায় পুলিশের অভিযানে বিপুল অঙ্কের জাল ব্যাংক নোট উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

বুলগেরিয়ায় পুলিশের অভিযানে উদ্ধার হলো বিপুল অঙ্কের জাল ব্যাংক নোট। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং প্রেসে ছাপা হয় নোটগুলো।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও বুলগেরিয়ান পুলিশ যৌথ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।

কর্তৃপক্ষ জানায়, ৩৬ লাখ ইউরো ও ৪০ লাখ মার্কিন ডলারের নকল নোট পাওয়া যায় অভিযানে। নোটগুলো বেশ উচ্চমান সম্পন্ন বলে জানায় পুলিশ। এ ঘটনায় আটক করা হয় দু’জনকে। জব্দ করা হয় প্রিন্টিং মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি।

চলতি বছর এই নিয়ে ২য় বারের মতো জালনোট উদ্ধারে মার্কিন গোয়েন্দাদের সহায়তা নিলো বুলগেরিয়া। দেশটির ইতিহাসে এবারই সবচেয়ে বড় অঙ্কের জাল নোট উদ্ধার হলো।

পুলিশ জানায়, ইউক্রেনে ডলার ও পশ্চিম ইউরোপে ইউরো পাচার করে চোরাকারবারিরা। ধারণা করা হচ্ছে, বড় একটি আন্তর্জাতিক চক্র জড়িত জাল নোট ছাপা ও পাচারের সাথে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102