ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দীর্ঘ সময় পর ফিরছেন বিজরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। মাঝে কিছু দিনের বিরতির পর আবার অভিনয়ে ফিরছেন। এই অভিনেত্রীর হাতে এখন দুটি ধারাবাহিক নাটক আছে। এরমধ্যে একটি হলো দুরন্ত টিভির ‘বাবা থাকে বাসায়’। এই ধারাবাহিকটির তৃতীয় সিজন শুরু হয়েছে। প্রথম দুটি সিজনেও বিজরী অভিনয় করেছেন। এটি শিশুতোষ ধারাবাহিক। এখানে তার সহশিল্পী তৌকীর আহমেদ।
এ ছাড়া ১০ই মার্চ থেকে বিটিভি’র ‘এখানে কেউ থাকে না’ শিরোনামের একটি ধারাবাহিকের শুটিং শুরু করেছেন অভিনেত্রী। এটি পরিচালনা করছেন অনিমেষ আইচ। অভিনয়ের বাইরে বিজরী স্টেজ শোও করছেন। ছোটবেলা থেকেই নাচ শিখেছি বলে এর প্রতি ভালোবাসাটা আলাদা। কিন্তু নাচের জন্য প্রচুর সময় দিতে হয়। তাই নিয়মিত নাচ করা হয় না। তবে সুযোগ পেলে হাতছাড়া করি না। আসছে ২২শে মার্চ একটি স্টেজ শো করবেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে নাচে অংশ নেবেন বিজরী। ব্যস্ততা নিয়ে অভিনেত্রী বলেন, আগের মতো অনেক কাজ এখন করছি না। দীর্ঘ সময় পর দুটি ধারাবাহিকের কাজ শুরু করেছি। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় কাজ করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102