ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৃটেনের ভ্রমণ বিষয়ক লাল তালিকায় ওমান, কাতার, ইথিওপিয়া ও সোমালিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪৮ বার পঠিত

বৃটেনের ভ্রমণ বিষয়ক লাল তালিকাভুক্ত হয়েছে ওমান, কাতার, ইথিওপিয়া ও সোমালিয়া। সোমবার পরিবহন মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। এটা কার্যকর হবে শুক্রবার থেকে। তবে লাল তালিকা থেকে মুক্তি পেয়েছে পর্তুগাল এবং মোরিতিয়াস। এর ফলে এই দুটি দেশের বিরুদ্ধে যে ফ্লাইট নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। কারণ, ওই দুটি দেশে রূপান্তরিত করোনাভাইরাসের ঝুঁকি কমে এসেছে বলে তথ্য মিলেছে। এর প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। অনলাইন ন্যাশনাল নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
এতে আরো বলা হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ফলে পর্তুগাল এবং মৌরিতিয়াসের ভ্রমণকারীরা ইংল্যান্ডে প্রবেশ করলে তাদেরকে সরকার অনুমোদিত সেন্টারে কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে বাড়িতে ১০ দিনের জন্য অবশ্যই আইসোলেশনে বা নিঃসঙ্গ অবস্থায় থাকতে হবে। তাদেরকে অবশ্যই দুই থেকে আটদিনের মধ্যে পরীক্ষা করাতে হবে। ইচ্ছাকৃতভাবে ‘টেস্ট টু রিলিজ’-এ অংশ নেয়ার মাধ্যমে তাদেরকে অবশ্যই পঞ্চম দিনে তৃতীয় টেস্ট করাতে হবে। ইংল্যান্ডের মতো বৃটেনের অধীনে থাকা স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ডও একই লাল তালিকা ব্যবহার করে। তবে তাদের নিজেদের আছে নিজস্ব কোয়ারেন্টিন বিষয়ক আইন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102