ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্র অধিকার পরিষদ ঢাবির নেতৃত্বে আখতার-আকরাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

আখতার হোসেনকে সভাপতি এবং আকরাম হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক এবং আকরাম হোসাইন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। এছাড়া মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল বাকী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাদিয়া ইসলাম মুনা, আসিফ মাহমুদ, মো. রাসেল; সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ, মো. মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান; সহ-সাংগঠনিক সম্পাদক মো. যুবায়ের আল মাহমুদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইবরাহিম নাফিস; সংস্কৃতি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরেফা তাসনীম; নাট্য বিষয়ক সম্পাদক নুসরাত তাবাসসুম; দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত; সাহিত্য সম্পাদক জাহিদ আহসান; প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, সহ প্রচার ও প্রকাশনা এহসানুল মাহবুব জুবায়ের; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শাহ জাহান তানিম, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আল আমিন; সদস্য মো. ইসমাইল হোসাইন, মো. আবুজার গিফারী, সৈয়দ মেজবাহ উদ্দিন হামিম।

বিজ্ঞপ্তিতে এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102