ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

নরসিংদীতে এক স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করে অটোরিকসা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কামারগাও কবরস্থান এলাকা থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাওন মিয়া (১৫) নরসিংদী মীর ইমদাদ স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে রাঙ্গামাটি এলাকার কাইয়ুম মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, গত দুই দিন ধরে নিহত শাওনের বাবা অসুস্থ। তাই সংসারের ব্যয় যোগাতে গত দুইদিন শাওন অটোরিকসা চালাচ্ছেন। এরই মধ্যে গতকাল বুধবার দুপুরের খাওয়ার পর বিকেলে অটোরিকসা নিয়ে বের হয় শাওন। এরপর রাতে আর বাড়ি ফেরেনি সে। বহু খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সকাল ১০টার দিকে কবরস্থানের পাশে একটি লাশ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন দেয় এলাকাবাসী। পরে সদর মডেল থানা পুলিশ কামারগাও এলাকার ওই কবরস্থানের পেছন থেকে শাওনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে। খবর পেয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার এনামুল হক সাগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানিয়েছেন, কামারগাঁও কবরস্থানের পাশে একটি লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে সেখান থেকে শাওনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুবৃত্তরা শাওনের গলা কেটে অটোরিকসা ছিনতাই করে নিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থার পাশাপাশি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102