ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

র‌্যালিতে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত
চট্টগ্রামের আগ্রাবাদে র‌্যালিতে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

বুধবার (১৭ মার্চ) রাতে, নিহতের স্ত্রী বাদী হয়ে নগরীর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন। নিহত যুবক হাশেম খান হালিশহর রঙ্গিপাড়া এলাকায় সাউন্ড সিস্টেমের কাজ করতেন।

গতকাল বুধবার বেলা ১২টার দিকে আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় সওজ ভবনের সামনে রাস্তায় আগ্রাবাদ রঙ্গিপাড়ার একদল যুবক সাউন্ড সিস্টেম বাজিয়ে মোটরসাইকেল ও বাইসাইকেলের স্ট্যান্ড শো করছিলো। এসময় মোটরসাইকেল ও রিকশা আরোহী স্থানীয় তিনজনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। ঘটনাটি সংঘর্ষে রূপ নিলে হাশেম নিহত হয়। আহত হয় আরো বেশ ক’জন।

শোভাযাত্রার জন্য ভাড়া করা সাউন্ড সিস্টেমের সঙ্গে হাশেমকে রাখা হয় পরিচালনার জন্য। সংঘর্ষের সময় সবাই পালিয়ে গেলেও হাশেম সাউন্ড বক্স নিয়ে গাড়িতে ছিল। তখন তার ওপর হামলা করা হয়। নিহত হাশেমের শরীরে ছুরিকাঘাত ও রিকশার লোহার পাতের আঘাতের চিহ্ন ছিলো। সংঘর্ষের ঘটনার পর ঘটনাস্থল থেকে হামলাকারী, কিশোর গ্যাং এর কয়েকজন সদস্যসহ ২৪ জনকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102