ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে নিজ ঘরে মা-মেয়ের গলাকাটা লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার দ্বিগম্বরবাজারে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন— উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাসের স্ত্রী অঞ্জলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)। মা ও মেয়ের গলায় কাটা দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিগম্বরবাজারে তিনতলা একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সন্দ্বীপ দাস ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়েকে হত্যা করা হয়েছে।

সন্দ্বীপ দাস জানান, রাত ৩টার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাহুবল এলাকার আহত আমির আলী তাকে ফোন দিয়ে বলেন, তার ঘরে চুরি হয়েছে; ঘরে থাকা সেলাই মেশিনসহ সব চুরি করে নিয়ে গেছে।

নবীগঞ্জ বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, মা ও মেয়ে দুজনেরই গলায় কাটা দাগ রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102