ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজেপি নেতা নন, প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসছেন মোদি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নরেন্দ্র মোদি বিজেপি নেতা হিসেবে নন, তিনি বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে।’

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কৃত্রিম দেয়াল রচিত হয়েছিল। দীর্ঘসময় পর শেখ হাসিনার সরকার প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সম্পর্কের নতুন সেতুবন্ধন রচিত হয়।’

‘দীর্ঘদিনের সীমান্ত চুক্তিসহ ছিটমহল বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনে ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা দেওয়ায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি অত্যন্ত আনন্দের বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে দুদেশের সরকারের পাশাপাশি পিপল টু পিপল কন্টাক্ট (জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক) নতুন উচ্চতা লাভ করবে।’

ওবায়দুল কাদের নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সাফল্য কামনা করেন। ‘দেশ কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছে’— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রকৃতপক্ষে দেশ নয়, কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছে বিএনপির রাজনীতি। তাদের রাজনীতি এখন জনমানুষের আস্থা ও বিশ্বাসের শেকড় থেকে বিচ্ছিন্ন। তারা গণতন্ত্রের কথা মুখে যতই বলুক, গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথ বাধাগ্রস্ত করছে নানা কৌশলে। বিএনপি নেতাদের কেউ কেউ বক্তব্য প্রদানের নামে প্রকাশ্যে হুমকি দিচ্ছে।’

রাজশাহীতে দেওয়া বিএনপির এক নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিএনপির কাছে জানতে চেয়েছিলাম এ বক্তব্য দলীয় কি না? কিন্তু বিএনপির নেতারা জবাব না দিয়ে মৌনতা অবলম্বন করে প্রকারান্তরে দলীয় সমর্থনের বিষয়টিই স্পষ্ট করেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি বিএনপির ফ্যাসিবাদী রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ। এ হুমকি আবারও তাদের হত্যা ও খুনের রাজনীতির পরিচয়কে স্পষ্ট করেছে। স্পষ্ট করেছে ১৫ ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা।’

এ সময় সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে। সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।

ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়েও ভারতের হাইকমিশনারের সঙ্গে কথা হয় বলেও জানান সেতুমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102