ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

যশোরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী কৃষক মুস্তাকিন হোসেন সুমন ( ২৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) বিকেলে, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুমন ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের দাউদ হোসেনের ছেলে। পুলিশ ঘাতক স্ত্রী মিনা খাতুনকে (২৬) আটক করেছে। সে একই এলাকার ঘোড়াদহ গ্রামের নিহান শেখের মেয়ে।

নিহতের ভাতিজা ফিরোজ হোসেন জানান, গত ১৪ মার্চ দুপুরে মিনা খাতুনের ভাই বোন ও মা তাদের বাড়িতে বেড়াতে আসেন। ওইদিন বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিনা তার স্বামীর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে আহত যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেসরকারি হাসপাতালে পরে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করে দেয়। ১৬ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ্যাপালো হাসপাতালে ভর্তি করলে বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

বুধবার গভীর রাতে তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। ঝিকরগাছা থানার এস আই হেলালুজ্জামান লাশের সুরাতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, বুধবার সকালে সুমনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ঘাতক মিনা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় মহিলারা তাকে ধরে ঘরের মধ্যে আটকে রেখে পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যুর কথা স্বীকার করেছেন। স্ত্রী মিনাকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102