ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক মুজাক্কির হত্যা : ১২ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে চলমান বিরোধ, সংঘর্ষ, গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় ১২ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে আসামিদের আদালতে হাজির করে শোন অ্যারেস্টের আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২-এর বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান শোন অ্যারেস্ট দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন-ইউছুফ নবী বাহাদুর, আলমগীর হোসেন, রাহাত, আবদুল আমিন, আজিজুল হক মানিক, মোশারফ হোসেন, সুজায়েত উল্যা সবুজ, বিক্রম চন্দ্র ভৌমিক, ফয়সাল আলম টিটু, দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান ও সেলিম।

আদালত সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থানা পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় কারাগারে থাকা ১২ আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতের হাজির করে পিবিআই। এ সময় গ্রেফতারকৃতদের সাংবাদিক মুজাক্কির হত্যা শোন অ্যারেস্টের আবেদন করে পিবিআই। দুপুরে শুনানি শেষে আদালত তাদের শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৯ মার্চ বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামের এক অটো সিএনজিচালক নিহত হয়। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ এ পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়। পরদিন শনিবার রাত ১০টা ৪৫মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক মুজাক্কির। এ ঘটনায় নিহতের বাবা নুরুল হুদা মো. নোয়াব আলী বাদী হয়ে গত ২৩ ফেব্রুয়ারি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওইদিন মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়। এ মামলায় বসুরহাট বাজারে অভিযান চালিয়ে গত ৭ মার্চ বেলাল হোসেন প্রকাশ পাঙ্খা বেলালকে গ্রেফতার করে পিবিআই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102