ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা হয়ে উঠতে পারে ‘সিজনাল’ রোগ: জাতিসংঘ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

করোনা ভাইরাস একটি মৌসুমি রোগে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (১৮ মার্চ) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, কিছু লক্ষণ পাওয়ার পর করোনার গতি প্রকৃতি নিয়ে প্রথমবারের মতো একটি প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল। সংস্থাটির বিশ্ব আবহাওয়া সংস্থার ১৬ সদস্য নিয়ে গঠন করা হয় ওই বিশেষজ্ঞ দল।

জাতিসংঘের ওই দলটি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ওপর আবহাওয়া ও বায়ুমানের সম্ভাব্য প্রভাব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওই রহস্য উদঘাটন করে। এরপর সংস্থাটি ওই প্রতিবেদনে জানিয়েছে, করোনা মৌসুমি রোগে রূপ নিতে পারে।

কোভিড-১৯ মৌসুমি রোগ হয়ে ওঠার যথেষ্ট প্রমাণ রয়েছে। এমনকি করোনা ভাইরাস বহু বছর মানবজাতিকে ভোগাবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞ দলের কো-চেয়ার ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেন জেইটচিক জানিয়েছেন, ‘করোনা রহস্যময়। ভাইরাসটি অনেকবার তার ধরণ বদলেছে। গত গ্রীষ্মে যেমন বিভিন্ন দেশে ব্যপকভাবে ছড়িয়ে পড়ে তেমনি এই গ্রীষ্মেও যে ছড়াবে না তা বলা যাচ্ছে না।’

এছাড়া বিশেষজ্ঞ দলটি জানিয়েছে, আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতির ওপর নির্ভর করে করোনার বিধিনিষেধ কঠোর বা শিথিল করা ঠিক হবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102