ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা বাজারের ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখের (৩৫) হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর চার আসামিকে খালাস দেয়া হয়েছে।এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। এ রায় ঘোষণার সময় ফাঁসির আসামি মোরতোজা ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামি মেহেদী পলাতক ছিলেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ফরিদ মোল্লা, মিসবাহ মোল্লা, মোর্তজা ও টুটুল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মুক্ত মোল্লা, শহিদুল শিকদার, সেলিম শিকদার, নাসির শিকদার, ও মেহেদী মোল্লা।

আর খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, খালিদ মোল্লা, নাজমুল শিকদার, রাজা শেখ ও ওসমান ফকির। আসামিদের সবাই তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম ইলিয়াজ খান রায়ের এ তথ্যটি নিশ্চত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৫ আগস্ট রাতে তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামে ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখকে পূব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। এ ঘটনায় নিহতের ছোটভাই হিরু শেখ ৩০ জনের নাম উল্লেখ করে তেরখাদা থানায় হত্যা মামলা করেন।

২০১৩ সালের ৬ ডিসেম্বর ১৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ৩০ জন সাক্ষী মামলায় সাক্ষ্য দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102