ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুন্দরবনে ট্রলার-হরিণের ফাঁদসহ ৪ জন আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

সুন্দরবন থেকে ট্রলার ও হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারিকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টায় আটককৃতদের বন আদালতে সোপর্দ করা হয়েছে।

বন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমীর মল্লিক আটককৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ১৭ মার্চ সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণথোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্য এলাকা থেকে দুটি ট্রলার ও ৩০০ ফুট হরিণ শিকারের ফাঁদসহ ৪ শিকারি আটক করে বন বিভাগ।

আটককৃতরা হলেন-বরগুনা জেলার তালতলী উপজেলার সকিনা গ্রামের মো. হারুণ মুছল্লীর ছেলে মো. এনায়েত মুছল্লী (৩৭), একই গ্রামের মো. শাহ আলম হাওলাদারের ছেলে মো. আউয়াল হাওলাদার (২০), তালতলী উপজেলার সোনাঘাটা গ্রামের মো. আতাহার শিকদারের ছেলে আব্দুল রহিম শিকদার (৪০) ও মো. ফরহাদ শিকদার (২০)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কচিখালি অভয়ারণ্য এলাকায় হরিণ শিকারের জন্য কয়েকজন অপেক্ষা করছে। গত ১৭ মার্চ সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রলার ও তিনশ’ ফুট হরিণ শিকারের ফাঁদসহ চারজন শিকারিকে আটক করা হয়। আটককৃতদের বন আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102