ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় ঘুমন্ত শিশুকে ধর্ষণে সড়কে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

নেত্রকোনার বারহাট্টায় এক শিশুকে ধর্ষণের ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১২টায় অতিথপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বারহাট্টা শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করে মানববন্ধন ও সমাবেশ করে তারা।

এ সময় তাঁতী লীগ নেতা আবুল কাসেম, সিংধা ইউপির সাবেক সংরক্ষিত নারী সদস্য সন্ধ্যা রানী, সাগর আহমেদ, লিটন তালুকদার, রাশেদুল ইসলাম সুমনসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা এমন জঘন্য ঘটনার সঙ্গে সম্পৃক্তদের দ্রুত গ্রেফতার করে যথাযথ শাস্তির দাবি জানিয়ে বলেন, ধর্ষিতার দেয়া তথ্য অনুযায়ী ইতোমধ্যে মুজাহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রিমান্ডে নিলেই বাকি অপরাধীদের নাম বেরিয়ে আসবে।

ঘটনাকে ধামাচাপা দিয়ে অপরাধীদেরকে বাঁচাতে একটি মহল তৎপর হয়েছে। তাই সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১৪ মার্চ বারহাট্টা উপজেলার মল্লিকপুর গ্রামের মাদ্রাসা ছাত্রী শিশুটিকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ভোরে পার্শ্ববর্তী অতিথপুর রেলস্টেশনের কাছ থেকে বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় ওই মেয়ের দেয়া তথ্য পরদিন অভিযানে পুলিশ মুজাহিদুল ইসলাম নামে এক যুবককে আটক করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102