ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিতাকে হত্যার দায়ে পুত্রের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

ভোলায় পিতা আবদুল মুনাফ সাজিকে হত্যার দায়ে পুত্র আবু সায়েদ সাইদকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ এ.বি.এম মাহামুদুল হক এ রায় দেন। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

রায়ের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে চর আনন্দ গ্রামে ২০১৭ সালের ২৩শে আগষ্ট বিকালে বসত ঘরের সামনে গাছকাটাকে কেন্দ্র করে ভিকটিম তার পিতা আবদুল মুনাফ সাজিকে পথ রোধ করে লোহার ধারালো শাবলের ফলা দিয়ে আঘাত করে।

এতে পিতা মুনাফ সাজি গুরুতর জখম হলে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ২০১৭ সনের ২৫শে আগষ্ট রাতে ফার্মগেট এলাকায় আবদুল মুনাফ সাজির মৃত্যু হয়।

এ ঘটনায় ভোলা থানায় মামলা হলে দীর্ঘ সাড়ে ৩ বছর মামলা প্রমানের জন্য রাষ্ট্রপক্ষ মোট ১০ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন। তাদের সাক্ষ্য পর্যালোচনা করে আসামি আবু সায়েদ ওরফে সাঈদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারা মোতাবেক আদালতের বিজ্ঞ বিচারক এ আদেশ প্রদান করেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে জানান, আসামি ন্যায় বিচার পায়নি। তাই তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।

অন্যদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু জানান, মামলাটি দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর বিচারকার্য পরিচালনার পর আজ একটি ঐতিহাসিক রায় হয়েছে। এই রায়ে আমরা সন্তুষ্ট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102