খুলনার ডুমুরিয়ায় ঘুষের টাকা নেয়ার সময় হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. আলমগির হোসেনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘ডুমুরিয়ার কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রণজিৎ কুমার নন্দীর দ্বিজই ফান্ডের টাকা উত্তোলন করার জন্য ঘুষের দাবি করেছিলেন হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. আলমগির হোসেন।
পরে বিষয়টি দুদকে জানান ডা. রণজিৎ কুমার নন্দী। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) ঘুষের টাকা নেয়ার সময় আলমগির হোসেনকে হাতানোতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।