ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৬ বছরের শিশুকে ধর্ষণ করল চাচাতো ভাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

সিরাজগঞ্জের তাড়াশে মালা কিনে দেবার প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তারই আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষ রৌহালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই রক্তক্ষরণের কারণে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

বুধবার (১৭ মার্চ) শিশুটির অবস্থা আরও অবনতি হলে তার পরিবার মুমূর্ষ অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা হাসপাতালে রাত ২টা ৫০ মিনিটের দিকে ভর্তি করান।

শিশুটির পরিবার জানান, শিশুটিকে মালা কিনে দেবার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে তারই আপন চাচাতো ভাই মোমিন কবিরাজের ছেলে নাঈম শেখ (১৯)। ঘটনার পর পরই নাঈম পালিয়ে যায়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরিদুল ইসলাম বলেন, চিকিৎসা চলছে। শিশুটি বর্তমানে অনেকটা শঙ্কামুক্ত। তবে আরও চিকিৎসার প্রয়োজন রয়েছে।

এ ঘটনার বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, তার কাছে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102