ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে শিশু ধর্ষণ-হত্যায় যুবকের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

বাগেরহাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় মিনহাজুল আবেদীন শোয়েব নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে আসামির উপস্থিতিতে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক জেলা জজ মো. সাইফুল ইসলাম এ রায় দেন।

একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এই মামলার অপর আসামি মিঠু শেখকে খালাস প্রদান করেন আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত মিনহাজুল আবেদীন শোয়েব পিরোজপুর জেলার নামাজপুর গ্রামের নুরুল ইসলাম ইমনের ছেলে।

২০১৯ সালের ৫ মে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পাতিলাখালী এক দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে স্থানীয় দিঘিরজান খালের চরে লাশ পুঁতে রাখে মিনহাজুল আবেদীন শোয়েব। ওই দিন রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয়রা শিশুটির মৃতদেহ উদ্ধার করে। পরে ওইদিন রাতেই হত্যায় জড়িত সন্দেহে স্থানীয়রা মামাবাড়িতে থাকা বখাটে মিনহাজুল আবেদীন শোয়েবকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। শোয়েব পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণ-শ্বাসরোধে হত্যার পর খালের চরে লাশ পুঁতে রাখার কথা স্বীকার করে। একইদিন রাতে শিশুটির পিতা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মিনহাজুল আবেদীন শোয়েবকে আসামি করে মামলা দায়ের করেন।

ওই বছরের ১৩ জুলাই ময়না তদন্তের রিপোর্টের ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার বিষয়টি উল্লেখ করে এবং মিনহাজুল ইসলাম শোয়েব ও তার সহযোগী কোন্ডলা গ্রামের মো. সাহেব শেখর ছেলে মিঠু শেখকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা বাগেরহাট মডেল থানার এসআই হীরন্ময়। বিভিন্ন সময়ে ১৬ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার বিকালে আদালত এই রায় প্রদান করেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌশলী এ্যাড. সিদ্দিকুর রহমান। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. ফরিদ উদ্দিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102