ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কমলার বাড়ির বাইরে শতাধিক রাউন্ড গুলি, রাইফেলসহ গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের কাছে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ওয়াশিংটন পুলিশ। বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পল মুরে নামে ওই ব্যক্তি টেক্সাসের বাসিন্দা বলে জানা গেছে।

গোয়েন্দা বিভাগের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ বেলা ১২টার দিকে ম্যাসাচুসেটস অ্যাভিনিউয়ের রাস্তায় অভিযান চালায়। সেখান থেকেই মুরেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, মুরে মানসিক ভারসাম্যহীন। এ ঘটনা ঘটানোর আগে নিজের মাকে একটি মেসেজ করেন মুরে। সেখানে মুরে লিখেছিল যে, মার্কিন প্রশাসন তাকে হত্যা করতে চাইছে। নিজের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তিনি। মুরের গাড়ি থেকে একাধিক বন্দুক ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

এদিকে মুরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিপজ্জনক অস্ত্র রাখা, বেআইনিভাবে অস্ত্র মজুত এবং বিপুল পরিমাণ গুলি সংগ্রহে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ বলছে, মুরের কাছ থেকে এআর-১৫ রাইফেল এবং ১১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি কমলার ওপর হামলার পরিকল্পনা করছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102